ইনকাম ট্যাক্সের হিসাব একটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই জটিলতা আরও বহুগুণ বেড়ে যায়, যখন কোনো সংস্থার অধীনে কর্মীর সংখ্যা অনেক বেশি থাকে। উদাহরণস্বরূপ, পশ্চিমবঙ্গের একজন S.I. of Schools–এর অধীনে সাধারণত ২০০ থেকে ৪০০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা কর্মরত থাকেন। এই ধরনের ক্ষেত্রে সাধারণত নিম্নলিখিত সমস্যাগুলি দেখা যায়—
(ক) বিপুল সংখ্যক কর্মীর ইনকাম ট্যাক্সের হিসাব করা অত্যন্ত জটিল
(খ) সকল কর্মীর ট্যাক্স হিসাব করতে প্রচুর সময় ব্যয় হয়
(গ) অনেক ক্ষেত্রে সঠিক হিসাব না হওয়ার আশঙ্কা থাকে
(ঘ) ট্যাক্স সংক্রান্ত একাধিক নিয়ম ও তথ্য মাথায় রেখে নির্ভুল হিসাব করা কঠিন
(ঙ) বহিরাগত ব্যক্তির মাধ্যমে হিসাব করালে কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকে
এই সমস্ত সমস্যার সহজ, নিরাপদ ও দ্রুত সমাধান হিসেবেই এই Excel-based Income Tax Softwareটি তৈরি করা হয়েছে।
✔️ খুব অল্প সময়ে সকল কর্মীর ইনকাম ট্যাক্স হিসাব
✔️ সম্পূর্ণ Offline – Internet প্রয়োজন নেই
✔️ কর্মীদের তথ্য সম্পূর্ণ নিরাপদ
✔️ এক ক্লিকে ইনকাম ট্যাক্সের হিসাব ও FORM-16 প্রস্তুত
✔️ ভুলের সম্ভাবনা প্রায় শূন্য
পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার বেতন প্রস্তুত হয় 👉 https://osms.wbsed.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে প্রতি মাসের বেতনের তথ্য Excel Sheet আকারে ডাউনলোড করা যায়। এই সরকারি পদ্ধতিকে ভিত্তি করেই সফটওয়্যারটি ডিজাইন করা হয়েছে।
🔹 ধাপ–১
OSMS ওয়েবসাইট থেকে সকল কর্মীর ১২ মাসের বেতনের Excel Sheet ডাউনলোড করুন
⏱️ সময় লাগবে মাত্র ১ মিনিট
🔹 ধাপ–২
ডাউনলোড করা Excel Sheet সফটওয়্যারে Upload করুন
⏱️ সময় লাগবে মাত্র ১ মিনিট
🔹 ধাপ–৩
এক ক্লিকে সকল কর্মীর ইনকাম ট্যাক্স হিসাব সম্পন্ন করুন
⏱️ ৫ মিনিটেরও কম সময়ে
বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে, নিম্নলিখিত অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসসমূহে এই সফটওয়্যার সফলভাবে ব্যবহৃত হচ্ছে—
লাভপুর চক্র (বীরভূম)
লাভপুর দক্ষিণ চক্র (বীরভূম)
নলহাটি পশ্চিম চক্র (বীরভূম)
রামপুরহাট উত্তর চক্র (বীরভূম)
রানিবাঁধ চক্র ও রানিবাঁধ উত্তর চক্র (বাঁকুড়া)
পাত্রসায়ের ও পাত্রসায়ের উত্তর চক্র (বাঁকুড়া)
রায়না–৩ চক্র (পূর্ব বর্ধমান)
সদর সাউথ (বহরমপুর)
ময়না ও হলদিয়া চক্র (পূর্ব মেদিনীপুর)
এই সকল অফিসের অধীনে 7000+ প্রাথমিক শিক্ষক/শিক্ষিকার
ইনকাম ট্যাক্স হিসাব ও FORM-16 প্রস্তুত করা হয়েছে এবং হচ্ছে এই সফটওয়্যারটির মাধ্যমে।
প্রত্যেক S.I. of Schools অফিস এই সফটওয়্যার ব্যবহার করলে—
সময় বাঁচবে,
ভুল কমবে,
তথ্য থাকবে নিরাপদ,
কাজ হবে দ্রুত ও নির্ভুল